জাতীয় সংসদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি ও বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। অন্যদিকে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নতুন সভাপতি করা হয়েছে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নওশাদ জমিরকে।
একই সাথে নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত বিশেষ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে কমিটি পুনর্গঠনের এসব প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরবর্তীতে সংসদ সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবগুলো আনুষ্ঠানিকভাবে গৃহীত ও অনুমোদিত হয়।
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৎকালীন সভাপতি ড. আবদুল মঈন খান স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পদটি শূন্য হয়েছিল। নবনিযুক্ত সভাপতি জহির উদ্দিন স্বপন মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কমিটিতে প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকিসহ কাজী রফিকুল ইসলাম, মইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, সাইফুল আলম ও রাশিদুল ইসলামকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, আইন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সাবেক সভাপতি আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ায় ওই কমিটি পুনর্গঠন করা হয়। নওশাদ জমিরের নেতৃত্বে ৯ সদস্যের এ কমিটিতে রয়েছেন এ এম মাহবুব উদ্দিন খোকন, ইমরান আহমেদ চৌধুরী, শাকিলা ফারজানা, মনজুরুল ইসলাম, হাসান রাজীব প্রধান, নাজিবুর রহমান, আখতার হোসাইন ও আল ফারুক আব্দুল লতিফ।
বিরোধীদলীয় নেতার সুপারিশক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পরিবর্তন এনে গাজী নজরুল ইসলামের স্থানে জামায়াতের সংসদ সদস্য আবদুল ওয়ারেছ এবং এনসিপির আবদুল হান্নান মাসউদের জায়গায় জামায়াতের রায়হান সিরাজীকে যুক্ত করা হয়েছে। মনিরুল হক চৌধুরী পূর্বের ন্যায় এ কমিটির সভাপতি পদে বহাল আছেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত বিশেষ কমিটি থেকেও বাদ পড়া গাজী নজরুলের জায়গায় জামায়াতের নাজিবুর রহমানকে যুক্ত করা হয়েছে।
একই বৈঠকে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থলাভিষিক্ত হয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদাধিকারবলে এই কমিটির সভাপতি হিসেবে থাকবেন। এছাড়া সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের আনোয়ারুল ইসলামের বদলে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে অন্তর্ভুক্ত করা হলেও সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সভাপতি পদেই বহাল রয়েছেন।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন