দিকপাল

রাষ্ট্রপতির শপথ নিয়ে আইনি জটিলতার ব্যাখ্যা দিল আইন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | ১১:৩১ এ এম | প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতির শপথ নিয়ে আইনি জটিলতার ব্যাখ্যা দিল আইন মন্ত্রণালয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন কেন্দ্র করে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ পাঠ নিয়ে তৈরি হওয়া আইনি প্রশ্নের স্পেশাল সাংবিধানিক ব্যাখ্যা প্রদান করেছে আইন মন্ত্রণালয়। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো চিঠির জবাবে আইন মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে স্পিকারের দায়িত্ব বা কার্যাবলি পালনরত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।

আইন মন্ত্রণালয়ের পাঠানো মতামতে বলা হয়, স্পিকার পদে থাকা হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এমতাবস্থায় সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুসারে স্পিকারের যাবতীয় দায়িত্ব ও কার্যভার পালন করছেন ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার সাংবিধানিকভাবে স্পিকারের সব কার্যাবলি নির্বাহ করায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকেও শপথ পাঠ করানোর এখতিয়ার তাঁরই রয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের মনোনীত কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সংসদে বিএনপি-র দুই-তৃতীয়াংশের বেশি আসন নিশ্চিত থাকায় মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া প্রায় নিশ্চিত হলেও আইনি বাধ্যবাধকতার কারণে ভোটের এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। ভোটাভুটি শেষে আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতির শপথ নিয়ে আইনি জটিলতার ব্যাখ্যা দিল আইন মন্ত্রণালয়

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন কেন্দ্র করে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ পাঠ নিয়ে তৈরি হওয়া আইনি প্রশ্নের স্পেশাল সাংবিধানিক ব্যাখ্যা প্রদান করেছে আইন মন্ত্রণালয়। সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো চিঠির জবাবে আইন মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে স্পিকারের দায়িত্ব বা কার্যাবলি পালনরত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।

আইন মন্ত্রণালয়ের পাঠানো মতামতে বলা হয়, স্পিকার পদে থাকা হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এমতাবস্থায় সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুসারে স্পিকারের যাবতীয় দায়িত্ব ও কার্যভার পালন করছেন ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার সাংবিধানিকভাবে স্পিকারের সব কার্যাবলি নির্বাহ করায় নবনির্বাচিত রাষ্ট্রপতিকেও শপথ পাঠ করানোর এখতিয়ার তাঁরই রয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের মনোনীত কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সংসদে বিএনপি-র দুই-তৃতীয়াংশের বেশি আসন নিশ্চিত থাকায় মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া প্রায় নিশ্চিত হলেও আইনি বাধ্যবাধকতার কারণে ভোটের এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। ভোটাভুটি শেষে আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল