দিকপাল

মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | ০৩:১৬ পি এম | প্রিন্ট সংস্করণ

মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি!

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী মনোনীত করার পর মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের গুঞ্জন জোরদার হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারের উচ্চপর্যায়ের বৈঠক সূত্রে এ সংক্রান্ত প্রাথমিক প্রস্তুতির তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর বর্তমান মন্ত্রীত্ব ও সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি নিতে হবে। ফলে তাঁর দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অন্যদিকে, সালাহউদ্দিন আহমদের জায়গায় নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন বর্তমান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মির্জা ফখরুল আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আজ যেকোনো সময় বা প্রক্রিয়া সম্পন্ন শেষে মন্ত্রিসভার এই পুনর্বণ্টন সংক্রান্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি!

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী মনোনীত করার পর মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের গুঞ্জন জোরদার হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারের উচ্চপর্যায়ের বৈঠক সূত্রে এ সংক্রান্ত প্রাথমিক প্রস্তুতির তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর বর্তমান মন্ত্রীত্ব ও সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি নিতে হবে। ফলে তাঁর দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অন্যদিকে, সালাহউদ্দিন আহমদের জায়গায় নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন বর্তমান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মির্জা ফখরুল আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আজ যেকোনো সময় বা প্রক্রিয়া সম্পন্ন শেষে মন্ত্রিসভার এই পুনর্বণ্টন সংক্রান্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল