দিকপাল

হামলার ভিডিও ফাঁস ঠেকাতে মার্কিন ঘাঁটিতে সেনাদের ফোন জব্দ

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | ১১:৪১ এ এম | প্রিন্ট সংস্করণ

হামলার ভিডিও ফাঁস ঠেকাতে মার্কিন ঘাঁটিতে সেনাদের ফোন জব্দ

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ছবি এবং ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়া ঠেকাতে সেনা সদস্যদের কাছ থেকে ব্যক্তিগত মোবাইল ফোন বাজেয়াপ্ত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। একই সাথে, কোনো কোনো ঘাঁটিতে ইতিমধ্যেই সেনাদের ফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ জারি করা হয়েছে। রয়টার্সের বরাত দিয়ে রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেনটকম)-এর শীর্ষ কমান্ডার এডমিরাল ব্রাড কুপার সম্প্রতি মার্কিন সেনা সদস্যদের উদ্দেশে পাঠানো এক সতর্কবার্তায় জানান, সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার ফলে ইরান তাদের হামলার নির্ভুলতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ রিয়েল-টাইমে (তাত্ক্ষণিকভাবে) পর্যবেক্ষণ করতে পারছে।

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও জ্যামার ব্যবহার করে হামলার ফলাফল আড়াল করার চেষ্টা করলেও সেনাদের ব্যক্তিগত ফোনের ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করে ইরান পরবর্তী হামলাগুলো আরও নির্ভুলভাবে পরিচালনা করার সুবিধা পাচ্ছে।

সম্প্রতি জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের প্রাণঘাতী আক্রমণের সময় সেনাদের আশ্রয়কেন্দ্রে দৌড়ানোর দৃশ্য এক মার্কিন সেনার স্মার্ট গ্লাস ও মোবাইল ক্যামেরায় ধারণ হয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এরপরই মূলত অপারেশনাল সিকিউরিটি বা সামরিক তথ্যের গোপনীয়তা রক্ষায় জর্ডানসহ মধ্যপ্রাচ্যের সংবেদনশীল ঘাঁটিতে নিয়োজিত সেনাদের মোবাইল ফোন জমাদানের নির্দেশ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কেবল সামরিক নিরাপত্তার অংশ হলেও অনেক বিশেষজ্ঞ মনে করছেন, নিজেদের ঘাঁটিতে ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত চিত্র বিশ্ববাসীর কাছে গোপন রাখতেই যুক্তরাষ্ট্র এই কড়া সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হামলার ভিডিও ফাঁস ঠেকাতে মার্কিন ঘাঁটিতে সেনাদের ফোন জব্দ

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল