বনের অতন্দ্র প্রহরী ও পরিবেশের ভারসাম্য রক্ষার মূল প্রতীক বাঘকে রক্ষায় আজ ২৯ জুলাই (বুধবার) পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে বিশ্বখ্যাত 'রয়েল বেঙ্গল টাইগার'-এর অনন্য আবাসস্থল হলেও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, বন ধ্বংসের কারণে আবাসস্থল সংকোচন, খাদ্য সংকট ও চোরা শিকারিদের দাপটে সুন্দরবনের বাঘের অস্তিত্ব আজ মারাত্মক হুমকির মুখে রয়েছে।
এ বছর বিশ্ব বাঘ দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জসহ বনাঞ্চলসংলগ্ন এলাকায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বন বিভাগের তথ্যানুযায়ী সুন্দরবনে আশাব্যঞ্জকভাবে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যেখানে ২০১৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি, ২০১৮ সালে তা বেড়ে দাঁড়িয়েছিল ১১৪টিতে। সর্বশেষ ২০২৪ সালের ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতির জরিপে সুন্দরবনে মোট ১২৫টি বাঘের উপস্থিতি ধরা পড়ে। বর্তমানে সুন্দরবনে প্রতি ১০০ বর্গকিলোমিটারে বাঘের ঘনত্ব প্রায় ২.১৭টি বলে জানিয়েছে বন বিভাগ। বন বিশেষজ্ঞদের মতে, বাঘের আবাসস্থল সুরক্ষিত রাখার পাশাপাশি চোরা শিকার কঠোরভাবে প্রতিরোধ করা গেলে সুন্দরবনের বাঘের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়ানো সম্ভব।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন