বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার (১৭ জুলাই) দিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জয়সোয়াল জানান, বাংলাদেশ থেকে প্রত্যর্পণের জন্য একটি অনুরোধ পেয়েছে ভারত। তিনি বলেন, ‘আমরা প্রত্যর্পণের জন্য একটা অনুরোধ পেয়েছি। যেমনটি আমরা আগে বলেছিলাম, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে।’
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, তাঁরা একজন ব্যক্তিকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতীয় কর্তৃপক্ষকে সব কাগজপত্র পাঠিয়েছেন। ওই ব্যক্তি গ্রেপ্তার হয়ে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে নির্বাচনের আগে একজন রাজনীতিবিদকে হত্যার অভিযোগ রয়েছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই।
প্রত্যর্পণের যেকোনো অনুরোধ আইনগত ও বিচারপ্রক্রিয়া খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন