গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ইতোমধ্যে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে কাশিয়ানী থানায় মামলাটি করেন রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হক। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৪ জুলাই বিকেলে তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন অভিযুক্তরা। অভিযোগে বলা হয়েছে, তারা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ক্ষমতায় পুনর্বহালের পরিকল্পনার অংশ হিসেবে যান চলাচলে বাধা সৃষ্টি করেন।
বাদীর অভিযোগ অনুযায়ী, তিনি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা তাকে মারধর করেন এবং তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, মামলার অভিযোগের ভিত্তিতে ১৮ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন