এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে চলমান শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “বর্তমান সরকারকে যেকোনো মূল্যে বিব্রত করতে চায়, দেশে এমন একটি বিশেষ গোষ্ঠী সক্রিয় রয়েছে। তারাই মূলত শিক্ষার্থীদের এই আন্দোলনকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে।”
এইচএসসি পরীক্ষার চলমান সংকট ও প্রশ্নপত্র বিতর্ক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংশ্লিষ্ট সবার সাথে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশ নিতে না পেরে থাকে, তবে তার পরীক্ষা পুনরায় নেওয়া হবে। আর প্রশ্নপত্রে ভুলের যে বিষয়টি এসেছে, তা তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তে সাধারণ পরীক্ষার্থীরাও সন্তুষ্ট।”
তিনি আরও যোগ করেন, “আমরা এই বিষয়গুলোকে খুব একটা গুরুত্বের সাথে নিচ্ছি না। যারা এগুলো নিয়ে জলঘোলা করার চেষ্টা করছেন বা কথাবার্তা বলছেন, তারা সংখ্যায় খুবই নগণ্য। সরকার এসব অপপ্রচারে কান দিচ্ছে না।”
পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময়কার শিক্ষার্থীদের আন্দোলন ও পরীক্ষা বাতিলের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সেই সময়ে সচিবালয়ে জোরপূর্বক ঢুকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরীক্ষা স্থগিত করা কিংবা বিনা পরীক্ষায় পাসের মতো নজিরবিহীন ঘটনা ঘটেছিল। তৎকালীন সরকার সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল।”
বর্তমান সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা যেকোনো মূল্যে একদম নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে চাই। বিগত বছরগুলোতে দেশের শিক্ষার মান অনেকটাই নিচে নেমে গিয়েছিল। আমাদের মূল লক্ষ্য হচ্ছে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করা এবং দেশের সামগ্রিক শিক্ষার মানকে পুনরায় উন্নত স্তরে ফিরিয়ে আনা।”

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন