দিকপাল

৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে ৩ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | ০৪:৫৫ পি এম | প্রিন্ট সংস্করণ

৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে ৩ জেলায় বন্যার শঙ্কা

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের নতুন তিনটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজ মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দেশের পাঁচটি প্রধান নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীগুলো হলো— নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদী, সুনামগঞ্জের ছাতকে সুরমা নদী, সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী এবং নেত্রকোণার কলমাকান্দায় সোমেশ্বরী নদী।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি আপাতত স্থিতিশীল থেকে ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে। একইভাবে নীলফামারী ও লালমনিরহাট জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর জেলার কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি সাময়িকভাবে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে এই জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

একই সাথে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও সতর্কসীমার অত্যন্ত কাছাকাছি দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে এই দুই জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার তীব্র আশঙ্কা রয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সার্বক্ষণিক সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে ৩ জেলায় বন্যার শঙ্কা

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল