দিকপাল

সরকারি ব্যয় কমাতে নতুন উদ্যোগ, অর্ধেকে নামছে গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬ | ০৯:৪১ পি এম | প্রিন্ট সংস্করণ

সরকারি ব্যয় কমাতে নতুন উদ্যোগ, অর্ধেকে নামছে গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা

সরকারি ব্যয় সাশ্রয় ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ভাতা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বৃত্তি নিয়ে উচ্চশিক্ষায় যাওয়া কর্মকর্তাদের সুবিধাতেও পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য বর্তমানে মাসিক ৫০ হাজার টাকা বরাদ্দ থাকলেও তা কমিয়ে ২৫ হাজার টাকা করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশে বা বিদেশে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষায় যাওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে প্রেষণের পরিবর্তে শিক্ষা ছুটি দেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে বলা হয়েছে। এ ব্যবস্থা কার্যকর হলে ওই সময়ে কর্মকর্তারা পূর্ণ বেতনের পরিবর্তে অর্ধেক বেতন পাবেন।

এর আগে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি কেনার জন্য দেওয়া ৩০ লাখ টাকার সুদমুক্ত ঋণ সুবিধাও বাতিল করা হয়েছে। অর্থ বিভাগের মতে, সীমিত সরকারি সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা এবং মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখতেই এসব ব্যয়সংকোচনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সরকারি ব্যয় কমাতে নতুন উদ্যোগ, অর্ধেকে নামছে গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সরকারি ব্যয় সাশ্রয় ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ভাতা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বৃত্তি নিয়ে উচ্চশিক্ষায় যাওয়া কর্মকর্তাদের সুবিধাতেও পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য বর্তমানে মাসিক ৫০ হাজার টাকা বরাদ্দ থাকলেও তা কমিয়ে ২৫ হাজার টাকা করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

এ ছাড়া দেশে বা বিদেশে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষায় যাওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে প্রেষণের পরিবর্তে শিক্ষা ছুটি দেওয়ার বিষয়টি পর্যালোচনা করতে বলা হয়েছে। এ ব্যবস্থা কার্যকর হলে ওই সময়ে কর্মকর্তারা পূর্ণ বেতনের পরিবর্তে অর্ধেক বেতন পাবেন।

এর আগে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি কেনার জন্য দেওয়া ৩০ লাখ টাকার সুদমুক্ত ঋণ সুবিধাও বাতিল করা হয়েছে। অর্থ বিভাগের মতে, সীমিত সরকারি সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা এবং মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখতেই এসব ব্যয়সংকোচনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল