দিকপাল

অনলাইনে মাদক বেচাকেনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬ | ০৯:৩০ পি এম | প্রিন্ট সংস্করণ

অনলাইনে মাদক বেচাকেনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

সাইবার জগতে মাদকদ্রব্যের অবৈধ বেচাকেনা ঠেকাতে কঠোর আইন করেছে সরকার। অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম কিংবা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মাদক লেনদেনের অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।

সোমবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। নতুন আইনে সাইবার স্পেস, ডিজিটাল ডিভাইস, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে মাদক ক্রয়-বিক্রয়, সরবরাহ, প্রস্তাব, বিজ্ঞাপন কিংবা লেনদেনকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

এছাড়া ডিজিটাল পেমেন্ট, ই-ওয়ালেট বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে মাদক-সংক্রান্ত লেনদেন করলেও একই আইনের আওতায় শাস্তির মুখোমুখি হতে হবে। এসব অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন যেকোনো মেয়াদের কারাদণ্ডের পাশাপাশি ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

যদি সংঘবদ্ধ বা আন্তর্জাতিক অপরাধচক্রের মাধ্যমে এ ধরনের অপরাধ সংঘটিত হয়, তাহলে জরিমানার পরিমাণ ৫০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত ডিজিটাল অ্যাকাউন্ট, ডিভাইস, ই-ওয়ালেট বা ক্রিপ্টোকারেন্সি জব্দ, বাজেয়াপ্ত কিংবা ব্লক করার ক্ষমতাও আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে।

নতুন আইনে মাদক-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অস্ত্র বহন ও ডগ স্কোয়াড ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক ব্যবসার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

অনলাইনে মাদক বেচাকেনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল