সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে স্বেচ্ছায় পদত্যাগ করলে কোনো কর্মচারী পেনশন সুবিধা পাবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের আগের রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত এই সিদ্ধান্ত দিয়েছেন, যা সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে।গত ১১ মার্চ বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত ৯ জুলাই প্রকাশ করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, মাহবুব মোরশেদ ১৯৯১ সালে সহকারী বিচারক হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। প্রায় ১৯ বছর চাকরি করার পর ২০১১ সালে অতিরিক্ত জেলা জজ পদে থাকা অবস্থায় স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরে ২০১৫ সালে তিনি ১৯ বছরের চাকরির ভিত্তিতে ৬১ শতাংশ পেনশন ও আনুতোষিক দাবি করেন।
তবে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় জানায়, স্বেচ্ছায় পদত্যাগ করলে পূর্বের চাকরিকাল পেনশনের জন্য গণনাযোগ্য থাকে না। যেহেতু তিনি ২৫ বছরের চাকরির মেয়াদ পূর্ণ করেননি, তাই পেনশন পাওয়ার যোগ্য নন।
এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬ সালে হাইকোর্টে রিট করেন মাহবুব মোরশেদ। ২০২১ সালে হাইকোর্ট তাঁর পক্ষে রায় দিয়ে পেনশনসহ অন্যান্য সুবিধা প্রদানের নির্দেশ দেন।
পরে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে। আদালত স্পষ্টভাবে বলেন, সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ার আগে পদত্যাগ করলে সংশ্লিষ্ট কর্মচারী পেনশন বা এ-সংক্রান্ত কোনো সুবিধার অধিকারী হবেন না।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন