দিকপাল

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১২ জুলাই ২০২৬ | ০৪:০৬ পি এম | প্রিন্ট সংস্করণ

 বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প

 বঙ্গোপসাগরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার (১২ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। এর উৎপত্তিস্থল ছিল অন্ধ্রপ্রদেশের কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তলদেশে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভোরবেলা হঠাৎ মৃদু কম্পন অনুভূত হওয়ায় ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলীয় এলাকা এবং বিশাখাপত্তনমসহ বেশ কিছু অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশাখাপত্তনমের গাজুয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি ও আপ্পুঘরসহ বেশ কয়েকটি এলাকায় কম্পন স্পষ্ট টের পাওয়া যায়। এ ছাড়া আনাকাপল্লি, ভিজিয়ানগরম, কাকিনাদা ও কোনাসীমা জেলার কিছু অংশ থেকেও মৃদু কম্পনের খবর পাওয়া গেছে। তবে আচমকা এই ভূমিকম্পে স্থানীয়দের মাঝে সাময়িক আতঙ্ক তৈরি হলেও এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত কিংবা বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ১২ জুলাই ২০২৬

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

 বঙ্গোপসাগরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার (১২ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। এর উৎপত্তিস্থল ছিল অন্ধ্রপ্রদেশের কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তলদেশে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভোরবেলা হঠাৎ মৃদু কম্পন অনুভূত হওয়ায় ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলীয় এলাকা এবং বিশাখাপত্তনমসহ বেশ কিছু অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশাখাপত্তনমের গাজুয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি ও আপ্পুঘরসহ বেশ কয়েকটি এলাকায় কম্পন স্পষ্ট টের পাওয়া যায়। এ ছাড়া আনাকাপল্লি, ভিজিয়ানগরম, কাকিনাদা ও কোনাসীমা জেলার কিছু অংশ থেকেও মৃদু কম্পনের খবর পাওয়া গেছে। তবে আচমকা এই ভূমিকম্পে স্থানীয়দের মাঝে সাময়িক আতঙ্ক তৈরি হলেও এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত কিংবা বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল