দিকপাল

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি প্রকল্পের বৈঠক

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১২ জুলাই ২০২৬ | ০২:৩০ পি এম | প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি প্রকল্পের বৈঠক

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে দুটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রোববার সকালে সচিবালয়ে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজারে চীনের সিএমইসি গ্রুপের বিনিয়োগে একটি বর্জ্যভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা তুলে ধরা হয়। প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য ব্যবহার করে কেন্দ্রটি ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ২০২৮ সালের আগস্টের মধ্যে এটি জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে এবং পরবর্তী ২৫ বছর পরিচালিত হবে।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বি অ্যান্ড এফ কোম্পানি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পটির মাধ্যমে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস ব্যবহার করে ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ, জৈব সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।

প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ উদ্দেশ্যে দ্রুত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ১২ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি প্রকল্পের বৈঠক

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে দুটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রোববার সকালে সচিবালয়ে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজারে চীনের সিএমইসি গ্রুপের বিনিয়োগে একটি বর্জ্যভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা তুলে ধরা হয়। প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য ব্যবহার করে কেন্দ্রটি ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ২০২৮ সালের আগস্টের মধ্যে এটি জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে এবং পরবর্তী ২৫ বছর পরিচালিত হবে।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বি অ্যান্ড এফ কোম্পানি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পটির মাধ্যমে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস ব্যবহার করে ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ, জৈব সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।

প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ উদ্দেশ্যে দ্রুত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল