দিকপাল

ছয় বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১২ জুলাই ২০২৬ | ১২:৩৫ পি এম | প্রিন্ট সংস্করণ

ছয় বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির মধ্যে নতুন করে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এতে নিচু এলাকায় জলাবদ্ধতা ও স্থানভেদে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কাও রয়েছে।

রোববার দুপুরে প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি খুলনা, বরিশালসহ দেশের অধিকাংশ এলাকায় সন্ধ্যার মধ্যে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মধ্য উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকার লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় দেশে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে। এ কারণে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা বেশি। এছাড়া ১৪ ও ১৫ জুলাই দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও ১৪ জুলাই দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ১২ জুলাই ২০২৬

ছয় বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল