শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের দিকে হাজার ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। তিনি দাবি করেন, এ ধরনের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ইসরাইলের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেহরান ট্রাম্পকে হত্যার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে। ২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকে ইরান ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে।
এদিকে ট্রাম্প জানান, ইরান আলোচনার আগ্রহ প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্রও সংলাপে সম্মত হয়েছে। তবে তিনি মন্তব্য করেন, যুদ্ধবিরতির কার্যকারিতা শেষ হয়ে গেছে। অন্যদিকে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না। যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলে দেশটি পূর্ণ প্রতিরক্ষার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
উত্তেজনার মধ্যেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। কাতারের মধ্যস্থতাকারীরা তেহরানে পৌঁছে আলোচনা চালিয়ে যাচ্ছেন। একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমানে হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে বৈঠক করছেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলে উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন