দিকপাল

মোহাম্মদপুরে হেলে পড়েছে ভবন আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬ | ১২:৪৯ পি এম | প্রিন্ট সংস্করণ

মোহাম্মদপুরে হেলে পড়েছে ভবন আতঙ্কে এলাকাবাসী
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় তিনতলা একটি ভবন হঠাৎ হেলে পড়েছে। একই সাথে ভবনটির বারান্দার কিছু অংশ ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। গতকাল শুক্রবার (১০ জুলাই) সকালে এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলেও এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিংবা সিটি কর্পোরেশনের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছাননি বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে জানান, এত বড় একটি ঝুঁকিপূর্ণ ঘটনা ঘটে যাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো জরুরি পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে ভবনটিকে লাল ও হলুদ ফিতা দিয়ে ঘিরে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও, এর ভেতরে এখনও ১২টি পরিবার চরম ঝুঁকি নিয়ে বসবাস করছে। ভবনের বাসিন্দারা জানান, কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই তারা সেখানে অবস্থান করছেন।

এদিকে ভবনের মালিক জানিয়েছেন, ভবনটির বয়স প্রায় ৭০ বছর হয়েছে। তিনি ইতিমধ্যেই বাসিন্দাদের ভবনটি ফাঁকা করার জন্য নোটিশ দিয়েছেন এবং খুব দ্রুতই এটি ভেঙে ফেলার ব্যবস্থা গ্রহণ করবেন। তবে স্থানীয়রা অবিলম্বে ফায়ার সার্ভিস ও রাজউকের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ভবনটি নিরাপদভাবে অপসারণ করা যায়।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১১ জুলাই ২০২৬

মোহাম্মদপুরে হেলে পড়েছে ভবন আতঙ্কে এলাকাবাসী

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় তিনতলা একটি ভবন হঠাৎ হেলে পড়েছে। একই সাথে ভবনটির বারান্দার কিছু অংশ ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। গতকাল শুক্রবার (১০ জুলাই) সকালে এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলেও এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিংবা সিটি কর্পোরেশনের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছাননি বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে জানান, এত বড় একটি ঝুঁকিপূর্ণ ঘটনা ঘটে যাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো জরুরি পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে ভবনটিকে লাল ও হলুদ ফিতা দিয়ে ঘিরে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও, এর ভেতরে এখনও ১২টি পরিবার চরম ঝুঁকি নিয়ে বসবাস করছে। ভবনের বাসিন্দারা জানান, কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই তারা সেখানে অবস্থান করছেন।

এদিকে ভবনের মালিক জানিয়েছেন, ভবনটির বয়স প্রায় ৭০ বছর হয়েছে। তিনি ইতিমধ্যেই বাসিন্দাদের ভবনটি ফাঁকা করার জন্য নোটিশ দিয়েছেন এবং খুব দ্রুতই এটি ভেঙে ফেলার ব্যবস্থা গ্রহণ করবেন। তবে স্থানীয়রা অবিলম্বে ফায়ার সার্ভিস ও রাজউকের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ভবনটি নিরাপদভাবে অপসারণ করা যায়।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল