দিকপাল

২৪ ঘণ্টার চিরুনি অভিযানে রাজধানীতে গ্রেপ্তার পাঁচ শতাধিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ০৫ জুলাই ২০২৬ | ১২:৩৮ পি এম | প্রিন্ট সংস্করণ

২৪ ঘণ্টার চিরুনি অভিযানে রাজধানীতে গ্রেপ্তার পাঁচ শতাধিক

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়কালে রাজধানীর বিভিন্ন থানায় অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার (৫ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপির বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে ঢাকার আটটি ক্রাইম বিভাগ থেকে এই বিপুলসংখ্যক আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে উত্তরা বিভাগে সবচেয়ে বেশি ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মিরপুর বিভাগে ৯৫ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, গুলশান বিভাগে ৫৩ জন, রমনা বিভাগে ৫২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, ওয়ারী বিভাগে ৩২ জন এবং লালবাগ বিভাগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ এবং নগদ ২২ হাজার ১২০ টাকা। এ ছাড়া অপরাধে ব্যবহৃত ১টি ধারালো ছুরি, ১৪টি মোবাইল ফোন, ৬ বস্তা ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ ও অন্যান্য সামগ্রী জব্দ করার পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট থানাগুলোতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ০৫ জুলাই ২০২৬

২৪ ঘণ্টার চিরুনি অভিযানে রাজধানীতে গ্রেপ্তার পাঁচ শতাধিক

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়কালে রাজধানীর বিভিন্ন থানায় অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার (৫ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএমপির বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে ঢাকার আটটি ক্রাইম বিভাগ থেকে এই বিপুলসংখ্যক আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে উত্তরা বিভাগে সবচেয়ে বেশি ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মিরপুর বিভাগে ৯৫ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, গুলশান বিভাগে ৫৩ জন, রমনা বিভাগে ৫২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, ওয়ারী বিভাগে ৩২ জন এবং লালবাগ বিভাগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ এবং নগদ ২২ হাজার ১২০ টাকা। এ ছাড়া অপরাধে ব্যবহৃত ১টি ধারালো ছুরি, ১৪টি মোবাইল ফোন, ৬ বস্তা ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ ও অন্যান্য সামগ্রী জব্দ করার পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট থানাগুলোতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল