দিকপাল

দেশ ও মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: চীন-মালয়েশিয়া সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬ | ০৩:০৫ পি এম | প্রিন্ট সংস্করণ

দেশ ও মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: চীন-মালয়েশিয়া সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী

চীন ও মালয়েশিয়া সফর সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমি আমার অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি।’ শনিবার সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে—‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’। এখানে আমাদের কারও কোনো ব্যক্তিগত বিষয় নেই। যদি কোনো কিছু অর্জিত হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জিত হয়ে থাকে, সেটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এ দেশের মানুষেরই অর্জন।

সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা, তিনিও দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেছেন, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্যকে এবং বিরোধীদলীয় নেতাসহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

দেশ ও মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: চীন-মালয়েশিয়া সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

চীন ও মালয়েশিয়া সফর সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমি আমার অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি।’ শনিবার সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে—‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’। এখানে আমাদের কারও কোনো ব্যক্তিগত বিষয় নেই। যদি কোনো কিছু অর্জিত হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জিত হয়ে থাকে, সেটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি এ দেশের মানুষেরই অর্জন।

সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা, তিনিও দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেছেন, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্যকে এবং বিরোধীদলীয় নেতাসহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল