দীর্ঘ প্রতীক্ষা ও বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।[TECHTARANGA-POST:3745]মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর মাধ্যমে পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করল।প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের অংশ হিসেবে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার স্থিতিশীলতা ও কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে। এরপর বিভিন্ন কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে এবং প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য সংযুক্ত করে পরবর্তী পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে। [TECHTARANGA-POST:3741]পরীক্ষার প্রতিটি ধাপে যন্ত্রপাতির পারফরম্যান্স নিবিড়ভাবে যাচাই করা হবে এবং ফলাফল সন্তোষজনক হলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন সাপেক্ষে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। রুশ ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক কার্যক্রম শেষে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। উল্লেখ্য, ২৪০০ মেগাওয়াট মোট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা অনুসরণ করে ধাপে ধাপে ক্ষমতা বাড়ানোর এই প্রক্রিয়ায় উৎপাদন ১০০ শতাংশে উন্নীত করতে কয়েক মাস সময় লাগবে এবং এ সময় বিভিন্ন পরীক্ষার প্রয়োজনে কেন্দ্রটি সাময়িকভাবে শাটডাউন বা বন্ধ রাখা হতে পারে। সোর্স: বিজ্ঞান ও মন্ত্রণালয় এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ