দিকপাল

জাবি ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়া সুলতানার পদত্যাগ

সমসাময়িক ক্যাম্পাস রাজনীতি ও সাংগঠনিক পরিবেশের সঙ্গে মূল্যবোধের মিল না থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার আহ্বায়ক কমিটির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা (সুমাইয়া সুলতানা ছিয়া)। [TECHTARANGA-POST:2829]সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ ও আবেগঘন বার্তার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন। বার্তায় তিনি উল্লেখ করেন, বর্তমান ক্যাম্পাস রাজনীতি ও সংগঠনের পরিবেশ তাঁর ব্যক্তিসত্তা ও নিজস্ব মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে তিনি স্বেচ্ছায় উক্ত দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। [TECHTARANGA-POST:2831]তবে সাংগঠনিক পদে না থাকলেও নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি উল্লেখ করে সুমাইয়া সুলতানা স্পষ্ট করেন যে, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি-আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে পূর্বের মতোই অটল রয়েছেন। রাজনীতির মাঠে বা সংগঠনে কোনো নির্দিষ্ট পদ-পদবি গুরুত্বপূর্ণ নয় অনুধাবন করেই তিনি এই পদ থেকে অব্যাহতি গ্রহণ করেছেন। [TECHTARANGA-POST:2830]এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "এটি সম্পূর্ণভাবে তাঁর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তিনি সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং ভবিষ্যতেও জাতীয়তাবাদী আদর্শের প্রতি অনুগত থাকবেন বলেই আমরা আশা করি।" [TECHTARANGA-POST:2826]

জাবি ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়া সুলতানার পদত্যাগ