শাহজালালে আবারও সক্রিয় ‘ম্যাজিস্ট্রেট নওশাদ’, সিরিজ অভিযানে জরিমানাসহ বিশেষ পদক্ষেপ
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও সক্রিয় ভূমিকা পালন করছেন জনপ্রিয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান। বিমানবন্দরের শৃঙ্খলা রক্ষা ও যাত্রীসেবা সুনিশ্চিত করতে নওশাদ খানসহ চারজন বিচারিক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত সিরিজ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। [TECHTARANGA-POST:2926]বিমানবন্দরে পরিচালিত দিনব্যাপী এ অভিযানে ইজারাদার ও ক্যাফেটেরিয়াসহ একাধিক প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। অভিযানকালে ট্রলি সার্ভিস, পার্কিং এলাকা এবং পাবলিক টয়লেটের অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ইজারাদারদের শাস্তির আওতায় আনা হয়। পাশাপাশি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করার অপরাধে বেশ কয়েকটি দোকানকে তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়। [TECHTARANGA-POST:2923]বিশেষ করে প্রবাসীদের ভোগান্তি দূর করতে যাত্রীদের ট্রলি ও লাগেজের অব্যবস্থাপনা বন্ধে 'টিম এয়ারপোর্ট' নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে বিমানবন্দরের প্রতি শিফটে কোন পয়েন্টে কতটি ট্রলি সংরক্ষিত থাকছে, তা সরাসরি নজরদারির জন্য একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। এর মাধ্যমে সার্বক্ষণিক ট্রলির সঠিক তথ্য ও অবস্থান মনিটর করা হচ্ছে। [TECHTARANGA-POST:2921]জনস্বার্থে পরিচালিত এই তদারকি ও মোবাইল কোর্টের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট সূত্রে জানানো হয়েছে।