দিকপাল

শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তিন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। [TECHTARANGA-POST:3546]রোববার (৮ নভেম্বর ২০২৬) বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাভার, আশুলিয়া, মিরপুর, শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর, শিমরাইল, চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শিল্পাঞ্চলে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে লাইভ ফুটেজ ও কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থানে থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।সূত্র: বিজিবি সদর দফতর

শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তিন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন