দিকপাল

পরীক্ষায় এআই নকলের জেরে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষকের (ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট) যোগ্যতা নির্ধারণী পরীক্ষায় নকল করে এক শিক্ষার্থীর প্রথম স্থান অর্জনের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট তোলপাড়ের জেরে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রেসিডেন্টের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।[TECHTARANGA-POST:3872]রোববার, ২২ নভেম্বর ২০২৬ তারিখে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। এর আগে গত সপ্তাহে ওই পরীক্ষায় এক শিক্ষার্থী ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে প্রায় পূর্ণ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন এবং পরে তা স্বীকারও করেন।দেশটির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনুং’ অনুষ্ঠিত হওয়ার মাত্র চার দিন আগে এ ঘটনা সামনে আসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকলের আশঙ্কা বেড়ে যায়। ওই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর কর্তৃপক্ষ তড়িঘড়ি করে পরীক্ষাকেন্দ্রগুলোতে ওয়াইফাই সংযোগ বন্ধ করাসহ একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিলেও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হন শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। শিক্ষক ইউনিয়নগুলোর পক্ষ থেকেও অভিযোগ করা হয়, এমন ঘটনার পর উপযুক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সরকার দেরি করেছে।[TECHTARANGA-POST:3863]উল্লেখ্য, বছরে একবারই আট ঘণ্টার ‘সুনুং’ পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ ও ভবিষ্যৎ ক্যারিয়ার নির্ধারিত হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই পরীক্ষার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শিক্ষামন্ত্রী চোই লেখেন, ‘বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘পরীক্ষা যেহেতু শেষ হয়েছে, আমি এখন এই ঘটনার পুরো দায়ভার মাথায় নিয়ে পদত্যাগ করছি।’

পরীক্ষায় এআই নকলের জেরে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ