দিকপাল

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের বিশাল বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানী ঢাকায় বড় ধরনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। [TECHTARANGA-POST:3802]বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।এর আগে বেলা ২টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়। [TECHTARANGA-POST:3804]মিছিল ও সমাবেশ চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন বলে ছাত্রদল সূত্রে জানা গেছে।

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের বিশাল বিক্ষোভ