দিকপাল

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই হিসাব শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত সময়ের। [TECHTARANGA-POST:2940]স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১৫৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ৫১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত আট শিশুর মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন এবং সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। পাশাপাশি, একই সময়ে নতুন করে ১৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৩২৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর ফলে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দুই লাখ তিন হাজার ৮৪৮ জনে পৌঁছেছে।   [TECHTARANGA-POST:2901]

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১