নেতৃত্বে সালাম ও রবিন, পুনর্গঠিত কমিটিতে পদ পেলেন জুয়েল
রাজধানীর রাজনৈতিক অঙ্গনে সাংগঠনিক গতিশীলতা আনতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। চার সদস্য বিশিষ্ট এই নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:3548]রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকালে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্য দুই শীর্ষ নেতা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম। ইতিপূর্বে ঢাকা উত্তর বিএনপির দুই সদস্যের আহ্বায়ক কমিটিতে মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক ও এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়েছিল।সূত্র: বিএনপির প্রেস বিজ্ঞপ্তি