দিকপাল

গৌরীপুরে ভয়াবহ আগুন: ঐতিহাসিক ঝলমল সিনেমা হলসহ ২০টি দোকান ভস্মীভূত

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ‘ঝলমল সিনেমা হল’সহ অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে সিনেমা হলটিতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার নিবিড় চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। [TECHTARANGA-POST:2909]ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে সিনেমা হল সংলগ্ন এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন সামগ্রীর দোকান, পুরোনো কাপড়ের দোকানসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিনেমা হলের পাশের একটি এলপিজি সিলিন্ডারের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত ও সুনির্দিষ্ট কারণ তদন্তের পর জানা যাবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। [TECHTARANGA-POST:2910]স্থানীয় সূত্র থেকে জানা যায়, ঝলমল সিনেমা হলটি একটি পুরোনো ঐতিহাসিক জমিদার বাড়িতে পরিচালিত হয়ে আসছিল। অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

গৌরীপুরে ভয়াবহ আগুন: ঐতিহাসিক ঝলমল সিনেমা হলসহ ২০টি দোকান ভস্মীভূত