ইসরাইলি নাগরিকদের মালদ্বীপে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন প্রস্তাবিত আইনে ইসরাইলি পাসপোর্টধারীদের জন্য কোনো শর্ত ছাড়াই প্রবেশ চিরতরে নিষিদ্ধ করার বিধান রাখা হচ্ছে।বুধবার (১১ নভেম্বর ২০২৬) মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, শুধু মূল পাসপোর্টই নয়, বরং দ্বিতীয় কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করেও যাতে ইসরাইলি নাগরিকরা মালদ্বীপে প্রবেশ করতে না পারেন, সেই ব্যবস্থাও এই আইনের আওতায় কার্যকর করা হতে পারে।এর আগে গাজায় যুদ্ধ চলাকালীন সাময়িকভাবে ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে নতুন প্রস্তাবিত আইনে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতি পরিবর্তিত হলেও ইসরাইলি পাসপোর্টধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এটি আর কোনো যুদ্ধ পরিস্থিতির ওপর নির্ভরশীল থাকবে না। উল্লেখ্য, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপরাষ্ট্র মালদ্বীপে ২০২৩ সালের ডিসেম্বরে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরাইলবিরোধী মনোভাব তীব্র আকার ধারণ করলে ইসরাইলও তাদের নাগরিকদের সে দেশ ভ্রমণে সতর্ক করেছিল।সূত্র: আল-জাজিরা