দিকপাল

চট্টগ্রামে ছিনতাইকারী ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু

চট্টগ্রাম নগরে দায়িত্ব পালনকালে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন দরবার মারা গেছেন। [TECHTARANGA-POST:2862]সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নিহত কনস্টেবল আল আমিন দরবারের বাড়ি মাদারীপুর জেলায়। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় কর্মরত ছিলেন এবং কোতোয়ালী থানায় সংযুক্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) সকালে নগরের ওয়াসা মোড় এলাকার একটি চেকপোস্টে কনস্টেবল আল আমিনসহ অন্য পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিন যুবককে সন্দেহ হলে পুলিশ তাদের থামার সঙ্কেত দেয়। তবে তাদের মধ্য থেকে এক যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আল আমিন তাঁকে ধাওয়া করেন। এ সময় ‘লিডার্স স্কুল অ্যান্ড কলেজ’-এর একটি বাস পেছন থেকে তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হলে সহকর্মীরা উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান। [TECHTARANGA-POST:2861]এ ঘটনায় জড়িত বাসের চালক মোশাররফ ও স্টাফ জয় দাসকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার হাবিবুর রহমান প্রামাণিক জানান, সরকারি দায়িত্ব পালনকালে ওই কনস্টেবলের অকালমৃত্যু হয়েছে। নিয়ম ও আইন অনুযায়ী তাঁর পরিবার সব ধরনের আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ পাবে। [TECHTARANGA-POST:2859]

চট্টগ্রামে ছিনতাইকারী ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু