উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে দেশটির নেতা কিম জং-উনের সঙ্গে সরাসরি সমঝোতায় পৌঁছাতে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ফোনে সাড়া না মেলার পর নিউ ইয়র্কে জাতিসংঘ মিশনের মাধ্যমে পাঠানো ট্রাম্পের ব্যক্তিগত চিঠিটিও না খুলেই ফিরিয়ে দিয়েছেন পিয়ংইয়ংয়ের এক কূটনীতিক; আর এর পেছনে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত দ্বিগুণ হওয়া এবং রাশিয়ার সঙ্গে গভীর সামরিক সম্পর্কের মতো বড় কারণ রয়েছে বলে উঠে এসেছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত বছর থেকেই টেলিফোন ও বিভিন্ন কূটনৈতিক মাধ্যমে কিমের নাগাল পাওয়ার চেষ্টা করে আসছিলেন ট্রাম্প; কিন্তু পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কোনো জবাব না আসায় শেষ পর্যন্ত ব্যক্তিগত চিঠি পাঠানোর উদ্যোগ নেয় হোয়াইট হাউস।
নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশনের বাইরে অপেক্ষমাণ মার্কিন কর্মকর্তারা এক উত্তর কোরীয় কূটনীতিকের হাতে চিঠিটি তুলে দিয়েছিলেন। কিন্তু পরে জাতিসংঘের একটি অধিবেশনে ওই কূটনীতিক চিঠিটি না খুলেই মার্কিন প্রতিনিধির সামনে ফিরিয়ে দেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ ও ২০১৯ সালে কিমের সঙ্গে তিনবার শীর্ষ পর্যায়ে বৈঠক হলেও পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কোনো চুক্তি হয়নি; ২০১৯ সালে ভিয়েতনামের হ্যানয়ে দ্বিতীয় বৈঠকটি কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় এবং একই বছরের জুনে পানমুনজমে তাদের সর্বশেষ মুখোমুখি অবস্থান দেখা গিয়েছিলো।
তবে এবারের পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই ভিন্ন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) হিসাব অনুযায়ী, ২০১৯ সালে উত্তর কোরিয়ার পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিলো আনুমানিক ২০ থেকে ৩০টি, যা ২০২৬ সালের জানুয়ারিতে বেড়ে প্রায় ৬০টিতে দাঁড়িয়েছে; এরই মাঝে দেশটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম কঠিন জ্বালানিচালিত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও তৈরি করেছে।
এদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সম্পর্কও গভীর হয়েছে; মস্কোকে অস্ত্র ও সেনা সহায়তা দেওয়ার পাশাপাশি রাশিয়ার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করেছে পিয়ংইয়ং। এ ছাড়া ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমেও বিপুল অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে, যার অংশ হিসেবে সম্প্রতি বিন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি মূল্যের ক্রিপ্টো সম্পদ চুরির ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। চলতি বছরের ফেব্রুয়ারিতে কিম স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থান মেনে নিতে হবে, অন্যথায় দুই দেশের মধ্যে সংঘাতের অবসান হবে না—ফলে কিমের সঙ্গে ট্রাম্পের নতুন করে সমঝোতার সম্ভাবনা ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন