যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি মালবাহী ট্রেন থেকে প্রায় ২ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ২৭৫ কোটি টাকা) মূল্যের পণ্য চুরির ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি)। চুরি যাওয়া পণ্যের মধ্যে শত কোটি টাকার নাইকির জুতা ও পাওয়ার টুলসসহ বিভিন্ন দামি ব্র্যান্ডের সামগ্রী রয়েছে এবং এ ঘটনাকে রেলওয়ের ইতিহাসের সবচেয়ে বড় চুরি বলে বর্ণনা করেছেন এলএপিডি প্রধান জিম ম্যাকডোনেল।
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ তারিখে সিবিএস নিউজ ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মার্কিন বিচার বিভাগের (ডিওজে) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্টের মধ্যে প্রায় দুই বছরের বেশি সময় ধরে বিভিন্ন রুটে চলাচলকারী অন্তত ৩৬টি ট্রেনে চুরির ঘটনা ঘটিয়েছে চক্রটি।
তদন্তকারীদের বরাত দিয়ে জানানো হয়, চুরির প্রায় প্রতিটি ধাপ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় অপরাধীদের শনাক্ত করা সহজ হয়। প্রধান অভিযুক্ত নাথান অ্যাঞ্জেল স্বীকারোক্তিতে জানান, চক্রের সদস্যরা নির্দিষ্ট স্থানে গাড়ি ও ভ্যান নিয়ে ওত পেতে থাকত এবং চলন্ত ট্রেনের এয়ার হোস কেটে দিলে ট্রেনটি জরুরি ব্রেক চেপে থেমে যেত; এরপর কনটেইনারের লক কেটে মালামাল ট্রাকে তুলে গোপন আস্তানায় জমিয়ে রেখে চোরাবাজারে বিক্রি করা হতো।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, চক্রটি প্রধানত নাইকির জুতা বহনকারী হাই-ভ্যালু ট্রেনগুলোকে টার্গেট করত এবং চোরাই পণ্যের ছবি সম্ভাব্য ক্রেতাদের কাছে পাঠাত। আদালতের নথিতে দেখা যায়, চক্রের দুই সদস্য ফ্রেডি মারকুইনা ও কার্লোস লুইস ফার্নান্দো মার্তিনেজ ২০২৫ সালের মে থেকে অক্টোবরের মধ্যে লস অ্যাঞ্জেলেসভিত্তিক এক নামী স্নিকার্স ও স্ট্রিটওয়্যার রিসেল কোম্পানির কাছে ১০ লাখ ৮০ হাজার ডলারের বেশি মূল্যের নাইকি জুতা বিক্রি করেছিলেন।
প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া পোস্টের সূত্র ধরে আইন প্রয়োগকারী সংস্থাগুলো চক্রটিকে শনাক্ত করে। এ বিষয়ে মার্কিন অ্যাটর্নি বিল এসাইলি জানান, ট্রেন থেকে মালামাল চুরি এবং জেনে-বুঝে চুরি করা পণ্য কেনা—উভয় অপরাধের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন