চলতি বছরের আলিম পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। এ বছর মোট ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন।
আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর আলিম পরীক্ষায় মোট ৮৯ হাজার ৩২১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ৫০ হাজার ৩৭৪ জন ছাত্রের মধ্যে পাস করেছে ২৯ হাজার ২৬৯ জন, যার পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮ জন। অন্যদিকে, ৩৮ হাজার ১৯৯৪৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ২৫ হাজার ২৭৮ জন, যেখানে ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২২২ জন। পরিসংখ্যান অনুযায়ী, এবার ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার কিছুটা বেশি রয়েছে। এ বছর দেশের ৪৬০টি কেন্দ্রে ২ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলিম পরীক্ষায় অংশ নিয়েছিল।
সূত্র: শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা বোর্ড

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন