দিকপাল

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: সাধারণ বোর্ডে শীর্ষে ঢাকা, পাসের হার ৫১.৬২%


শিক্ষা ডেক্স
শিক্ষা ডেক্স
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ১১:৩২ এ এম | প্রিন্ট সংস্করণ

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: সাধারণ বোর্ডে শীর্ষে ঢাকা, পাসের হার ৫১.৬২%

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড এবং সবচেয়ে পিছিয়ে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। 

আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। এসব বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।

বোর্ডভিত্তিক পাসের হার:

ঢাকা বোর্ড: ৬১.৮০ শতাংশ (শীর্ষে), চট্টগ্রাম বোর্ড: ৫২.০৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ড: ৫১.৪৪ শতাংশ, সিলেট বোর্ড: ৫০.৯০ শতাংশ, কুমিল্লা বোর্ড: ৪৮.০৪ শতাংশ, দিনাজপুর, বোর্ড: ৪৫.৯৮ শতাংশ, রাজশাহী বোর্ড: ৪৫.০৬ শতাংশ, যশোর বোর্ড: ৪৪.৯২ শতাংশ, বরিশাল বোর্ড: ৪৪.৮৪ শতাংশ (সবচেয়ে পিছিয়ে) 

সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলও প্রকাশ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন। উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত থাকায় তা সম্পন্ন হতে কিছুটা সময় লেগেছিল।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: সাধারণ বোর্ডে শীর্ষে ঢাকা, পাসের হার ৫১.৬২%

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড এবং সবচেয়ে পিছিয়ে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। 

আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। এসব বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।

বোর্ডভিত্তিক পাসের হার:

ঢাকা বোর্ড: ৬১.৮০ শতাংশ (শীর্ষে), চট্টগ্রাম বোর্ড: ৫২.০৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ড: ৫১.৪৪ শতাংশ, সিলেট বোর্ড: ৫০.৯০ শতাংশ, কুমিল্লা বোর্ড: ৪৮.০৪ শতাংশ, দিনাজপুর, বোর্ড: ৪৫.৯৮ শতাংশ, রাজশাহী বোর্ড: ৪৫.০৬ শতাংশ, যশোর বোর্ড: ৪৪.৯২ শতাংশ, বরিশাল বোর্ড: ৪৪.৮৪ শতাংশ (সবচেয়ে পিছিয়ে) 

সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলও প্রকাশ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন। উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত থাকায় তা সম্পন্ন হতে কিছুটা সময় লেগেছিল।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল