দিকপাল

ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা এড়াতে কূটনৈতিক সংলাপ ও আঞ্চলিক সহযোগিতার তাগিদ সৌদি আরবের


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | ০৯:৪৮ এ এম | প্রিন্ট সংস্করণ

ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা এড়াতে কূটনৈতিক সংলাপ ও আঞ্চলিক সহযোগিতার তাগিদ সৌদি আরবের

ইরানের সঙ্গে নতুন করে সামরিক উত্তেজনা এড়াতে আলোচনার পথ খোলা রাখার ওপর জোর দিয়েছে সৌদি আরব। সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিদ্যমান সংকটের স্থায়ী ও বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে গঠনমূলক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

গত সোমবার (২৬ অক্টোবর ২০২৬) তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের বৈঠকের পর এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই আনুষ্ঠানিক অবস্থান পুনর্ব্যক্ত করে। রিয়াদ তার বিবৃতিতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসানে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার চলমান প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছে। সামরিক উত্তেজনা রোধ করে স্থায়িত্ব আনাই এই কূটনৈতিক পদক্ষেপের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

এদিকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে তেহরানে বৈঠকের পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি জানান, পশ্চিম এশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এ অঞ্চলের দেশগুলোরই। বিদেশি হস্তক্ষেপ পুরোপুরি বন্ধের ওপর জোর দিয়ে তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমেই বর্তমান সংকটের টেকসই সমাধান সম্ভব এবং এতে চার দেশই একমত পোষণ করেছে।


সূত্র: আল-জাজিরা ও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা এড়াতে কূটনৈতিক সংলাপ ও আঞ্চলিক সহযোগিতার তাগিদ সৌদি আরবের

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

ইরানের সঙ্গে নতুন করে সামরিক উত্তেজনা এড়াতে আলোচনার পথ খোলা রাখার ওপর জোর দিয়েছে সৌদি আরব। সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিদ্যমান সংকটের স্থায়ী ও বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে গঠনমূলক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

গত সোমবার (২৬ অক্টোবর ২০২৬) তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের বৈঠকের পর এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই আনুষ্ঠানিক অবস্থান পুনর্ব্যক্ত করে। রিয়াদ তার বিবৃতিতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসানে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার চলমান প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছে। সামরিক উত্তেজনা রোধ করে স্থায়িত্ব আনাই এই কূটনৈতিক পদক্ষেপের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

এদিকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে তেহরানে বৈঠকের পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি জানান, পশ্চিম এশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এ অঞ্চলের দেশগুলোরই। বিদেশি হস্তক্ষেপ পুরোপুরি বন্ধের ওপর জোর দিয়ে তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমেই বর্তমান সংকটের টেকসই সমাধান সম্ভব এবং এতে চার দেশই একমত পোষণ করেছে।


সূত্র: আল-জাজিরা ও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল