দিকপাল

পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি: বৈশ্বিক উদ্বেগের মধ্যে বাংলাদেশেও সতর্কতা জারি


তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | ০৩:২০ পি এম | প্রিন্ট সংস্করণ

পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি: বৈশ্বিক উদ্বেগের মধ্যে বাংলাদেশেও সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP) গুরুতর দুটি নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে কোড চালানোর সুযোগ পাওয়ায় ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের সরকারি ওয়েবসাইট, আর্থিক প্রতিষ্ঠান এবং অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

বাংলাদেশেও সাইবার নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় সতর্কতা জারি করেছে বিজিডি ই-গভ সার্ট। সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার অংশ হিসেবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পিএইচপির অনুরোধ প্রক্রিয়াকরণ ও মেমোরি ব্যবস্থাপনার এই দুর্বলতার কারণে সরাসরি ইন্টারনেট থেকে ব্যবহারযোগ্য ওয়েবসাইট ও অনলাইন সেবাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, তথ্য প্রকাশের মাত্র ১০ ঘণ্টার মধ্যেই বিশ্বজুড়ে হামলার চেষ্টা কয়েক মিলিয়নে পৌঁছেছে। 

পরিস্থিতি সামাল দিতে দেশের সরকারি ও গুরুত্বপূর্ণ বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত পিএইচপি সংস্করণ চিহ্নিত করে তা নিরাপদ সংস্করণে হালনাগাদ করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

বিষয় : বাংলাদেশ পিএইচপি ক্লাউড মেমোরি পাসওয়ার্ড PHP

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি: বৈশ্বিক উদ্বেগের মধ্যে বাংলাদেশেও সতর্কতা জারি

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP) গুরুতর দুটি নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে কোড চালানোর সুযোগ পাওয়ায় ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের সরকারি ওয়েবসাইট, আর্থিক প্রতিষ্ঠান এবং অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

বাংলাদেশেও সাইবার নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় সতর্কতা জারি করেছে বিজিডি ই-গভ সার্ট। সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার অংশ হিসেবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পিএইচপির অনুরোধ প্রক্রিয়াকরণ ও মেমোরি ব্যবস্থাপনার এই দুর্বলতার কারণে সরাসরি ইন্টারনেট থেকে ব্যবহারযোগ্য ওয়েবসাইট ও অনলাইন সেবাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, তথ্য প্রকাশের মাত্র ১০ ঘণ্টার মধ্যেই বিশ্বজুড়ে হামলার চেষ্টা কয়েক মিলিয়নে পৌঁছেছে। 

পরিস্থিতি সামাল দিতে দেশের সরকারি ও গুরুত্বপূর্ণ বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত পিএইচপি সংস্করণ চিহ্নিত করে তা নিরাপদ সংস্করণে হালনাগাদ করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল