দিকপাল

৫ দিনের আবহাওয়া পূর্বাভাস: দেশের অধিকাংশ অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা


আবহাওয়া ডেক্স
আবহাওয়া ডেক্স
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | ০৮:৩৫ পি এম | প্রিন্ট সংস্করণ

৫ দিনের আবহাওয়া পূর্বাভাস: দেশের অধিকাংশ অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা
ছবি: সংগৃহীত

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আগামী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 

পরবর্তী চার দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার (২০ থেকে ২২ অক্টোবর) সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক থাকতে পারে এবং এই তিন দিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পঞ্চম দিন অর্থাৎ শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (BMD)

বিষয় : ৫ দিনের আবহাওয়া পূর্বাভাস: দেশের অধিকাংশ অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


৫ দিনের আবহাওয়া পূর্বাভাস: দেশের অধিকাংশ অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আগামী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 

পরবর্তী চার দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার (২০ থেকে ২২ অক্টোবর) সারা দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক থাকতে পারে এবং এই তিন দিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পঞ্চম দিন অর্থাৎ শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (BMD)


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল