দিকপাল

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা, প্রস্তুত প্রস্তাবনা

শিক্ষা ডেক্স
শিক্ষা ডেক্স
প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ০৯:৫১ পি এম | প্রিন্ট সংস্করণ

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা, প্রস্তুত প্রস্তাবনা
AI Generated প্রতীকী ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে। ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

রবিবার (১৮ অক্টোবর) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান নিশ্চিত করেছেন যে, চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতে শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে দেবে। 

বর্তমানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চীনে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে নির্ধারিত সময়ের আগেই আগামী ২৩ বা ২৪ অক্টোবরের দিকে ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত টানা পাঁচ দিন শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটি থাকবে। ছুটি শেষে মন্ত্রী দেশে ফিরলেই তারিখ চূড়ান্ত হবে। গত ২ জুলাই শুরু হওয়া চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।

সূত্র: ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা, প্রস্তুত প্রস্তাবনা

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে। ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

রবিবার (১৮ অক্টোবর) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান নিশ্চিত করেছেন যে, চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতে শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে দেবে। 

বর্তমানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চীনে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে নির্ধারিত সময়ের আগেই আগামী ২৩ বা ২৪ অক্টোবরের দিকে ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত টানা পাঁচ দিন শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটি থাকবে। ছুটি শেষে মন্ত্রী দেশে ফিরলেই তারিখ চূড়ান্ত হবে। গত ২ জুলাই শুরু হওয়া চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।

সূত্র: ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল