দিকপাল

সব ধর্মের মানুষের সমান অধিকার সংবিধানে নিশ্চিত, বেতাগীকে মডেল উপজেলা করার ঘোষণা চিফ হুইপ নূরুল ইসলাম মনির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ০৬:২০ পি এম | প্রিন্ট সংস্করণ

সব ধর্মের মানুষের সমান অধিকার সংবিধানে নিশ্চিত, বেতাগীকে মডেল উপজেলা করার ঘোষণা চিফ হুইপ নূরুল ইসলাম মনির

বাংলাদেশের সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে উল্লেখ করে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। 

রোববার (১৮ অক্টোবর) বরগুনার বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বেতাগী উপজেলার প্রতিটি মন্দিরে এক মেট্রিক টন করে চাল ও পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি যাতায়াতের রাস্তা ও ঘর নির্মাণের ঘোষণা দেন। 

চিফ হুইপ বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার"—এই নীতি বজায় রেখে বৈষম্যহীন দেশ গঠনে কাজ করতে হবে। পূর্ববর্তী সরকারের কঠোর সমালোচনা করে তিনি দাবি করেন, অতীত আমলে হিন্দু সম্প্রদায়ের বিপুল সম্পদ দখল হলেও বর্তমানে দেশে ধর্মীয় অসহিষ্ণুতা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা নেই। বেতাগীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে দলমত নির্বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। 

এছাড়া বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ, ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা জোরদার, বিদ্যুৎ সংকট নিরসন এবং শিক্ষার মানোন্নয়নে সেরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়। সভায় সমাজসেবা কার্যক্রমের আওতায় ৩৭ জনকে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। এর আগে তিনি বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে 'জুলাই স্মৃতি পাঠাগার' উদ্বোধন ও বৃক্ষরোপণ করেন।

সূত্র: বেতাগী উপজেলা প্রশাসন ও মতবিনিময় সভা

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সব ধর্মের মানুষের সমান অধিকার সংবিধানে নিশ্চিত, বেতাগীকে মডেল উপজেলা করার ঘোষণা চিফ হুইপ নূরুল ইসলাম মনির

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশের সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে উল্লেখ করে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। 

রোববার (১৮ অক্টোবর) বরগুনার বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বেতাগী উপজেলার প্রতিটি মন্দিরে এক মেট্রিক টন করে চাল ও পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি যাতায়াতের রাস্তা ও ঘর নির্মাণের ঘোষণা দেন। 

চিফ হুইপ বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার"—এই নীতি বজায় রেখে বৈষম্যহীন দেশ গঠনে কাজ করতে হবে। পূর্ববর্তী সরকারের কঠোর সমালোচনা করে তিনি দাবি করেন, অতীত আমলে হিন্দু সম্প্রদায়ের বিপুল সম্পদ দখল হলেও বর্তমানে দেশে ধর্মীয় অসহিষ্ণুতা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা নেই। বেতাগীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে দলমত নির্বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। 

এছাড়া বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ, ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা জোরদার, বিদ্যুৎ সংকট নিরসন এবং শিক্ষার মানোন্নয়নে সেরা তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়। সভায় সমাজসেবা কার্যক্রমের আওতায় ৩৭ জনকে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। এর আগে তিনি বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে 'জুলাই স্মৃতি পাঠাগার' উদ্বোধন ও বৃক্ষরোপণ করেন।

সূত্র: বেতাগী উপজেলা প্রশাসন ও মতবিনিময় সভা

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল