বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে (সিভি) মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৮ অক্টোবর) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের সচিব মো. সাইদুর রহমান খান। দুদকের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সায়মা ওয়াজেদ ডব্লিউএইচও-এর আঞ্চলিক পরিচালক পদের সিভিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ‘অনারারি স্পেশালিস্ট/এক্সপার্ট’ হিসেবে কাজ করা, শিক্ষকতা এবং শিক্ষা ম্যানুয়েল তৈরির ভুয়া ও বানোয়াট তথ্য প্রদান করেন।
প্রকৃতপক্ষে তিনি এসব কার্যক্রমে যুক্ত না থেকেও ক্ষমতার অপব্যবহার করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে চাপ প্রয়োগ করে জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে তথ্য পাঠিয়ে এই পদে নিয়োগ লাভ করেন। এর আগে ২০২৫ সালের ২০ মার্চ মিথ্যা তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি পাওয়া এবং সূচনা ফাউন্ডেশনের নামে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছিল দুদক। তদন্ত শেষে দণ্ডবিধির ৪২০/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযুক্ত করে তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সূত্র: দুর্নীতি দমন কমিশন (দুদক)

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন