দিকপাল

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ০২:১৯ পি এম | প্রিন্ট সংস্করণ

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে গণমাধ্যমকর্মীরা কোনো ধরনের হয়রানির শিকার হবেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাইবার নিরাপত্তা সংক্রান্ত এক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, গণমাধ্যমকে লক্ষ্য করে কিংবা সাংবাদিকদের হয়রানি করার উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করা হচ্ছে না; বরং সমাজে অপরাধ নিয়ন্ত্রণ ও ডিজিটাল পরিবেশের ভারসাম্য রক্ষা করাই এর মূল উদ্দেশ্য।

দেশে সাইবার স্পেস ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ঘিরে সংগঠিত অপরাধ দমনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, সম্প্রতি কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যাকাণ্ডসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকে কেন্দ্র করে যেসব অপরাধমূলক ঘটনা ঘটছে, সেগুলো প্রতিরোধ করাই এই প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের প্রধান লক্ষ্য। কোনো সাংবাদিক কিংবা নিরপরাধ ব্যক্তি যেন এই আইনের অপপ্রয়োগের শিকার না হন, সে বিষয়ে সরকার সম্পূর্ণ সচেতন রয়েছে বলেও তিনি সবাইকে আশ্বস্ত করেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে গণমাধ্যমকর্মীরা কোনো ধরনের হয়রানির শিকার হবেন না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাইবার নিরাপত্তা সংক্রান্ত এক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, গণমাধ্যমকে লক্ষ্য করে কিংবা সাংবাদিকদের হয়রানি করার উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করা হচ্ছে না; বরং সমাজে অপরাধ নিয়ন্ত্রণ ও ডিজিটাল পরিবেশের ভারসাম্য রক্ষা করাই এর মূল উদ্দেশ্য।

দেশে সাইবার স্পেস ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ঘিরে সংগঠিত অপরাধ দমনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, সম্প্রতি কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যাকাণ্ডসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মকে কেন্দ্র করে যেসব অপরাধমূলক ঘটনা ঘটছে, সেগুলো প্রতিরোধ করাই এই প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের প্রধান লক্ষ্য। কোনো সাংবাদিক কিংবা নিরপরাধ ব্যক্তি যেন এই আইনের অপপ্রয়োগের শিকার না হন, সে বিষয়ে সরকার সম্পূর্ণ সচেতন রয়েছে বলেও তিনি সবাইকে আশ্বস্ত করেন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল