দিকপাল

বুড়িগঙ্গা-তুরাগসহ ঢাকার নদী দূষণ রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:০৯ পি এম | প্রিন্ট সংস্করণ

বুড়িগঙ্গা-তুরাগসহ ঢাকার নদী দূষণ রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর নিশ্চিত করার অংশ হিসেবে ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ রোধ, বর্জ্য অপসারণ এবং বৃত্তাকার নৌপথ সচল রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে নদী দূষণ নিয়ন্ত্রণ ও প্রবাহ স্বাভাবিক করার লক্ষ্যে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।

সভায় রাজধানী ঢাকার প্রাণপ্রবাহ হিসেবে পরিচিত বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদীসহ সংলগ্ন ড্রেন ও খালের দূষণ নিয়ন্ত্রণ পরিস্থিতি বিশদভাবে পর্যালোচনা করা হয়। একই সাথে নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনা, স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথের কার্যকারিতা বাড়ানোর বিষয়ে প্রস্তাবিত কারিগরি দিকগুলো খতিয়ে দেখা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে বলেন, আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এর জন্য শুধু প্রাতিষ্ঠানিক নির্দেশনার ওপর নির্ভর না করে নাগরিক হিসেবে ব্যক্তিগত জায়গা থেকেও সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। এ ছাড়া নদ-নদী রক্ষায় গৃহীত পূর্ববর্তী সকল পরিকল্পনা আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুততম সময়ে বাস্তবায়নে জোর দেন তিনি।

উচ্চপর্যায়ের এই পর্যালোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকেরা সভায় অংশ নেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বুড়িগঙ্গা-তুরাগসহ ঢাকার নদী দূষণ রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল