দিকপাল

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬ | ১২:৫৩ পি এম | প্রিন্ট সংস্করণ

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৭ জুলাই ২০২৬) বেলা ১২টার দিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলায় শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

মামলাটিতে বর্তমানে ৯ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তাঁরা হলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও পলাতক আসামিদের তালিকায় রয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ আরও অনেকে। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতেই এই পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্রসিকিউশনের দেওয়া তথ্যানুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ কেন্দ্র করে ঢাকাসহ মোট চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছিলেন। যার মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ২৭ জুলাই ২০২৬

শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৭ জুলাই ২০২৬) বেলা ১২টার দিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলায় শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

মামলাটিতে বর্তমানে ৯ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তাঁরা হলেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও পলাতক আসামিদের তালিকায় রয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ আরও অনেকে। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতেই এই পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্রসিকিউশনের দেওয়া তথ্যানুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ কেন্দ্র করে ঢাকাসহ মোট চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছিলেন। যার মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল