দিকপাল

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : রবিবার, ১২ জুলাই ২০২৬ | ১১:০৫ এ এম | প্রিন্ট সংস্করণ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

বাংলাদেশের প্রবীণ রাজনীতিক, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জমির উদ্দিন সরকার। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শোকবার্তায় স্পিকার বলেন, দেশের রাজনীতি, সংসদীয় গণতন্ত্র এবং রাষ্ট্র পরিচালনায় জমির উদ্দিন সরকারের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি প্রার্থনা করেন।

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৬১ সালে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। পরে সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের বিশেষজ্ঞ আইনজীবী হিসেবে সুনাম অর্জন করেন।

রাজনৈতিক জীবনে তিনি ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় গণপূর্ত ও নগর উন্নয়ন, পররাষ্ট্র, ভূমি, শিক্ষা এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ১২ জুলাই ২০২৬

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল