দিকপাল

সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনতাই

চট্টগ্রামের সীতাকুণ্ডে নাফিয়া সুলতানা তনিমা (১৬) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অতর্কিত ছুরিকাঘাত করে স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে মুখোশধারী ছিনতাইকারীরা। এতে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। [TECHTARANGA-POST:3280]গত রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয় ও নুনাছড়া এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। আহত নাফিয়া সুলতানা নুনাছড়া এলাকার মো. জহরুল আলমের মেয়ে এবং অপর্ণাচরণ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে স্কুলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় নাফিয়া। পথিমধ্যে সিএনজিচালিত অটোরিকশায় আসা দুই মুখোশধারী যুবক তার গতিপথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। পরে তারা নাফিয়ার কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। মারাত্মক জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। [TECHTARANGA-POST:3277]এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও ভুক্তভোগীর বসতবাড়ি পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। [TECHTARANGA-POST:3278]

সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনতাই