৩০ হাজার টাকা মজুরির দাবিতে শিল্পাঞ্চলে আজও উত্তেজনা
পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানী ঢাকার মিরপুরে পুলিশ ও আন্দোলনরত শ্রমিকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। [TECHTARANGA-POST:3434]আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিক থেকে মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে ও পরবর্তীতে কালসী মোড় এলাকায় এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া বাধে। এর আগে সকালে পল্লবীর বিভিন্ন শিল্প এলাকা থেকে শ্রমিকরা লাঠিসোঁটাসহ রাস্তায় নেমে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, যার ফলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।এই আকস্মিক সংঘর্ষের কারণে মিরপুর ১১ মেট্রো স্টেশনের ভেতর বহু যাত্রী আটকা পড়েন এবং ওই এলাকার যান চলাচল সাময়িক ব্যাহত হয়। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, সড়কে বিশৃঙ্খলা রোধে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং গত কয়েক দিন ধরেই মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরির দাবিতে এই শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। [TECHTARANGA-POST:3431]