দিকপাল

হ্যান্ডবলে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

নারী আইএইচএফ নেশনস ট্রফিতে (এশিয়া জোন–২) ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ।সোমবার (১৯ অক্টোবর) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৪৭-১৩ গোলের বড় ব্যবধানে হারায় শক্তিশালী ভারত। প্রথমার্ধেই ২৪-৮ ব্যবধানে পিছিয়ে পড়েছিল মিষ্টি-শ্যামলীদের দল। টানা দুই জয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো দুই দলের দক্ষতা ও প্রস্তুতির ফারাককে এ হারের পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।ভারতের কাছে এই বড় ব্যবধানে হারলেও প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে যায়নি বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে হারানো বাংলাদেশের সামনে এখনো সুযোগ রয়েছে ফাইনালে খেলার। চার দলের এই প্রতিযোগিতায় মঙ্গলবার (২০ অক্টোবর) লিগ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ; উক্ত ম্যাচে জয় পেলেই ভারতের বিপক্ষে ফাইনালে খেলার টিকিট নিশ্চিত করবে স্বাগতিক দল।

হ্যান্ডবলে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ