‘ডিএমপি নিউজ’ ওয়েবসাইট হ্যাক: দেখা গেছে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার দৃশ্য
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অফিশিয়াল অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। সাইটটিতে প্রবেশ করলে আপত্তিকর রাজনৈতিক বার্তা, সহিংসতার বিভিন্ন দৃশ্য এবং ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতে দেখা গেছে। [TECHTARANGA-POST:3396]রবিবার ( ০১ নভেম্বর ২০২৬) রাতে পোর্টালটিতে এই অস্বাভাবিক পরিস্থিতি দেখা যায়। স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে সেখানে একটি ছবি ভেসে ওঠে, যাতে লেখা ছিল—‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’। এই ঘটনার পর সাইটটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং বর্তমানে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না।জানা গেছে, ডিএমপি নিউজ পোর্টালটিতে মূলত ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ এবং জনসচেতনতামূলক তথ্য প্রকাশ করা হয়ে থাকে। তবে সাম্প্রতিক এই সাইবার হামলা বা হ্যাকিংয়ের বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের দায়িত্বশীল কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সাইটটি হ্যাক হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে। [TECHTARANGA-POST:3397]