এআইয়ের ভুল চিকিৎসাপরামর্শে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মর্মান্তিক মৃত্যু
চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর ভরসা করে মৃগীরোগের ওষুধ কমানোর কারণে বোয়েন ওয়ান নামের ৩১ বছর বয়সি এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রাণ হারিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটির ভুল ও বিপজ্জনক পরামর্শে মেয়ের মৃত্যুর অভিযোগে ওপেনএআই এবং কোম্পানিটির সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা-মা।আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) প্রকাশিত তথ্য অনুযায়ী, সিয়াটলের বাসিন্দা বোয়েন ওয়ান গত ফেব্রুয়ারিতে নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যান। দীর্ঘদিন ধরে প্রতিদিন ৪০০ মিলিগ্রাম ল্যামোট্রিজিন সেবনের মাধ্যমে তার মৃগীরোগ সফলভাবে নিয়ন্ত্রণে থাকলেও মৃত্যুর কিছুদিন আগে তিনি ওষুধের মাত্রা কমানোর বিষয়ে চ্যাটজিপিটির সহায়তা নেন। আদালত ও সংবাদমাধ্যমের নথিতে উঠে এসেছে যে, চিকিৎসকের পরামর্শ বা রক্ত পরীক্ষা ছাড়াই চ্যাটবটটি তাকে কয়েক সপ্তাহের মধ্যে ওষুধের মাত্রা শূন্যে নামিয়ে আনার একটি বিস্তারিত ও বিপজ্জনক সময়সূচি তৈরি করে দেয়। এমনকি তার অস্বাভাবিক উপসর্গগুলোকে ‘মস্তিষ্ক সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া’ বলে আশ্বস্ত করেছিল এআই।চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই-এর পক্ষ থেকে ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলা হলেও জানানো হয়েছে যে, চ্যাটজিপিটি চিকিৎসাসেবার কোনো বিকল্প নয়। এদিকে ওয়ানের চিকিৎসক ডা. নিকোলাস পুলোস স্পষ্টভাবে জানিয়েছেন, সঠিকভাবে কাজ করা এমন একটি জীবন রক্ষাকারী ওষুধ বন্ধ বা কমানোর পরামর্শ দেওয়া মারাত্মক চিকিৎসা অপরাধ হতো।সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস ও এনডিটিভি