কিশোরগঞ্জে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটিতে ট্রেন বিলম্ব: ৩ ঘণ্টা পর ঢাকার উদ্দেশ্যে রওনা, যাত্রীদের দুর্ভোগ
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’। নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা ১০ মিনিট পর বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ স্টেশন ত্যাগ করে। দীর্ঘ সময় ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকায় সাধারণ যাত্রীদের চরম পোহাতে হয় ভোগান্তি।বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।স্টেশন সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বুধবার বিকেল ৪টায় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। তবে ছাড়ার আগ মুহূর্তে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় নির্ধারিত সময়ে ট্রেনটি ছেড়ে যেতে সক্ষম হয়নি।পরবর্তীতে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এনে সংযোগ নিশ্চিত করার পর রাত ৭টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। আকস্মিক ইঞ্জিন বিকল হওয়ার কারণে পুরো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে বলে নিশ্চিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।সূত্র: কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ